পবিত্র কুরআন » ????? » বই » মোবাইল ফোন ব্যবহার : বৈধতার সীমা কতটুকু
মোবাইল ফোন ব্যবহার : বৈধতার সীমা কতটুকু
মোবাইল ব্যবহারের মূলনীতি: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইসলামের দৃষ্টিতে মোবাইলের বৈধ ও সঠিক ব্যবহার, মোবাইল ব্যবহারের শরয়ি মূলনীতি খুবই গুরুত্বসহ স্থান পেয়েছে অত্র গ্রন্থে। মোবাইলে কথা বলার আদব-কায়দা, বৈধতা ও অবৈধতার সীমানা ইত্যাদি বিষয় কুরআন-সুন্নাহর দালিলিক ভিত্তিভূমে দাঁড় করানোর প্রয়াস পেয়েছেন প্রাজ্ঞ লেখক খুব চমৎকারভাবে। বইটি সবার জন্য অবশ্যপাঠ্য বলে মনে করি।সংকলন : মুফীজুল ইসলাম আব্দুল আজীজ
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/308399
বই
- হারাম শরীফের দেশ, ফজিলত ও আহকামবইটি উম্মুল কুরা বিশ্ব বিদ্যালয়ের দাওয়া ও উসুলুদ্দীন ফ্যাকাল্টি কর্তৃক সংকলিত। বইটিতে পবিত্র মক্কায় অবস্থিত মাশায়েরসমূহের পরিচিতি ও ইতিহাস, সেখানে গমনকারীর করণীয় ও বর্জনীয় বিষয়ে সবিস্তারে আলোচনা স্থান পেয়েছে। সাথে সাথে এ বিষয়ে প্রচলিত কুসংস্কার- ভুলত্রুটি সম্পর্কেও দিক-নির্দেশনা দেয়া হয়েছে যথার্থভাবে। বইটি সাধারনভাবে সকল মানুষ, ও বিশেষভাবে হজ পালনকারীদের উপকারে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
সম্পাদক : মুহাম্মদ নুরুল ইসলাম চান্দ মিয়াঁ
অনুবাদক : হাসান মঈন উদ্দীন - মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - দা'ওয়াহ ও উসূলুদ্দীন ফ্যাকাল্টি, উম্মুলকুরা বিশ্ববিদ্যালয়
Source : http://www.islamhouse.com/p/60297
- আল্লাহর পথে আহ্বান: পথ ও পদ্ধতিবক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াত তথা আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে প্রয়োগ করেছেন, সাথে-সাথে যেসব আয়াত ও হাদিসে দাওয়াতের পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা এসেছে তারও ব্যাখ্যা-বিশ্লেষণ স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ এগ্রন্থে।
সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/263702
- ইসলামের সচিত্র গাইডইসলামের সচিত্র গাইড: গ্রন্থটিতে বিশেষভাবে ইসলামের বৈজ্ঞানিক অলৌকিকতা যুক্তি-প্রমাণসহ বর্ণিত হয়েছে। সাথে সাথে ব্যক্তি ও সমাজ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। ইসলামী শরী‘আত অনুসরণকারী একজন মুসলিম কী কী উপকার অর্জন করতে পারে, তাও তাতে বিধৃত হয়েছে। এই গ্রন্থটি অমুসলিমদের প্রতি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে রচিত গ্রন্থাবলির শীর্ষে অবস্থান করে নিয়েছে। এ-জন্য বিশেষজ্ঞরা অমুসলিমদের জন্য ইসলামের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে সেই অমুসলিম ব্যক্তির ভাষায় কুরআন মাজীদের অর্থানুবাদ উপহারের পরপরই এই কিতাবটি উপহার হিসেবে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। উপহারের তালিকায় এরপর অবস্থান করে অন্যান্য দাওয়াতী কিতাব।
সংকলন : আই. এ. ইবরাহীম
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
অনুবাদক : মুহাম্মাদ ইসমাঈল জবীহুল্লাহ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/338947
- মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকারমুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকার, ড. আব্দুল্লাহ আল-খাতিরের একটি কালজয়ী বই। মুলত এটি বৃটেনে প্রদত্ত একটি বক্তৃতা। আজকে মুসলিম উম্মাহর সর্বত্র বিপর্যয়কর অবস্থা। সামরিক, রাজনৈতিক, চিন্তা-চেতনায় ও মানসিক দিক দিয়ে তো অবশ্যই। আসল বিপর্যয় শুরু হয় মানসিক দিক থেকে। অত:পর তা ছড়িয়ে পরে সর্বক্ষেত্রে। গ্রন্থাকার এ বিষয়টি সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি একজন মনোবিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ হওয়ার কারণে এর যথাযথ প্রতিকার বিষয়ে আলোচনা করতে প্রয়াস পেয়েছনে এ বইটিতে।
সংকলন : আব্দুল্লাহ আল খাতির
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
অনুবাদক : মুফতী মুহাম্মদ কেফায়েতুল্লাহ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/66660
- নারীর জান্নাত যে পথেএ বইয়ে কুরআন ও সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে একজন নেককার নারীর গুনাবলি কী হবে তা উল্লেখ করা হয়েছে।
সংকলন : সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক : আলী হাসান তৈয়ব
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/179867












